বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস রামগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা! নাটোরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সুন্দরগঞ্জে ব্রিজের সংযোগ সড়কে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ভাঙন আতঙ্ক ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’

নাটোরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
8

ইমাম হাছাইন পিন্টু নাটোর

আজ পবিত্র ১২ই রবিউল আউয়াল। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবসটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মহিমান্বিত।

বিশ্বের অন্যান্য স্থানের মতো নাটোর জেলাজুড়েও বিভিন্ন মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের উদ্যোগে দিনটি উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া মাহফিল।

অনুষ্ঠানগুলোতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, সুমহান আদর্শ, শান্তি, সাম্য, মানবতা এবং ন্যায়পরায়ণতার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ বাড়াতে রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর বিশেষ জোর দেন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com