বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস রামগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা! নাটোরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সুন্দরগঞ্জে ব্রিজের সংযোগ সড়কে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ভাঙন আতঙ্ক ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’

ঝিনাইদহে বর্ণাঢ্য জশনে জুলুসের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

ঝিনাইদহ প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঝিনাইদহে জমিয়তে জাকিরিন ও মোজাদ্দেদ মিশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে শত শত মানুষের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সহকারী অধ্যাপক মাওলানা হাসান মাহমুদ বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কেবল কোনো প্রথাগত বিষয় নয়, বরং এটি সুন্নতে ইলাহী ও সুন্নতে রাসুল। মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ রহমত হিসেবে হযরত মুহাম্মদ (সা.)-এর ধরণীতে আগমন উপলক্ষে শুকরিয়া আদায় করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। কুরআন ও সুন্নাহর আলোকে নবীজির আগমন উদযাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মিলাদুন্নবীর বিরোধিতা করা মূলত আল্লাহর নির্দেশনারই বিরোধিতা করার শামিল।

সমাবেশে অন্য বক্তারা বলেন, পূর্ববর্তী নবী-রাসুলগণের যুগেও শেষ নবীর আগমনের বার্তা প্রচার করা হয়েছিল। স্বয়ং প্রিয় নবীজি (সা.) নিজ জন্মদিনের শুকরিয়া স্বরূপ সোমবার রোজা পালন করতেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আল মাহাদি লিপইয়ার, মাওলানা আশরাফুল ইসলাম, হাফেজ মো. ওবায়দুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল্লাহ সিয়াম খোকা, রফিকুল ইসলাম ও আব্দুস সাত্তার।

এ ছাড়াও ফুরফুরা সিলসিলার ভক্ত ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ব্যবসায়ী এস এম বিল্লাহ রিন্টু, রফিক আহমাদ, জাহাঙ্গীর কবির তুহিন, রেজাউল ইসলাম ও ফরিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ। পরে উপস্থিত মানুষের মাঝে মিষ্টি, খেজুর ও পানি বিতরণের পাশাপাশি জমিয়তে জাকিরিন ও মোজাদ্দেদ মিশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com