সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি যৌতুকের কারণে বাড়িছাড়া গৃহবধূ, ১৯ দিন পর মায়ের কোলে লামিয়া দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে মিললো সোনা, সিগারেট ও ক্রিম গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: মামুনুল হক এনকাউন্টারে পুলিশ, সুযোগে পাশের দোকান থেকে ৮ লাখ টাকার মোবাইল চুরি মহাখালীতে ১৬টি দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৩ মগবাজারে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত পাহাড়ে মুরগি বেচলেও দিতে হয় চাঁদা, বছরে লেনদেন হাজার কোটি টাকা জ্বালানি খাত বেসরকারিতে গেলে লুটপাটের নতুন দিগন্ত উন্মুক্ত হবে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল

মহাখালীতে ১৬টি দেশীয় অস্ত্রসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে মহাখালীর টিবি গেট এলাকার সাততলা বস্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৩৯ হাজার টাকাসহ আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তার নামে দুজনকে আটক করা হয়।

একই সময়ে এলাকাটির অন্য একটি বাসায় পরিচালিত দ্বিতীয় অভিযানে চৌধুরী জাহিদ রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সাতটি হাঁসুয়া, বেসবল ব্যাট, ছেনি ও কাটানিসহ মোট ১৬টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com