বড়াইগ্রাম ও গুরুদাসপুরের এতিমখানা ও সংস্থার মধ্যে ৫৪ লাখ টাকার অনুদান বিতরণ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
৮
Time View
বড়াইগ্রাম ও গুরুদাসপুরের এতিমখানা ও সংস্থার মধ্যে ৫৪ লাখ টাকার অনুদান বিতরণ
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ এমপি।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দুই উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে মোট ৫৪ লাখ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
13
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ এমপি।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে দুই উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে মোট ৫৪ লাখ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।