রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪১ Time View
61

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন প্রখ্যাত আইনজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী। প্রবাস জীবনে থেকেও দেশের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসার টানে তিনি এবার সরাসরি জনপ্রতিনিধি হিসেবে সেবার ব্রত নিয়ে মাঠে নেমেছেন।

ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী কেবল একজন আইনজীবীই নন, তিনি প্রবাসে বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত। নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের দর্পণ’-এর প্রধান উপদেষ্টা (চিপ-অ্যাডভাইজার) হিসেবে গণমাধ্যম ও জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি, প্রবাসে গোলাপগঞ্জের মানুষের আস্থার কেন্দ্রবিন্দু ‘গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে’-এর সভাপতি হিসেবে দীর্ঘ সময় ধরে তিনি আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

কেন তিনি প্রার্থী হচ্ছেন?
নির্বাচনী ভাবনার বিষয়ে ব্যারিস্টার কোরেশী বলেন, “আমার শিকড় এই গোলাপগঞ্জে। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও উন্নত বিশ্বের আধুনিক প্রশাসনিক কর্মপদ্ধতিকে আমি আমার নিজ উপজেলার উন্নয়নে কাজে লাগাতে চাই। দুর্নীতিমুক্ত, আধুনিক এবং শিক্ষা ও কর্মসংস্থানমুখী একটি উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য।”

তার এই ঘোষণা গোলাপগঞ্জের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং উন্নয়নকামী মানুষের কাছে ব্যারিস্টার কোরেশীর ব্যক্তিত্ব ও স্বচ্ছ ভাবমূর্তি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল পর্যায়ে মানুষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভোটারদের সমর্থন ও ভালোবাসা কুড়িয়েছেন।

আগামী নির্বাচনে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং প্রবাসীদের সাথে দেশের একটি শক্তিশালী মেলবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ব্যারিস্টার কাওসার হোসেন কোরেশী আশা প্রকাশ করেন, গোলাপগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রায় তিনি সকল স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com