সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার সুন্দরগঞ্জে মানববন্ধনের পর অবশেষে চালু হলো ৫ কোটির পানি শোধনাগার দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল হানিফের বাস, ৯৯৯ এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ নারী বাইকারকে ধাক্কা মেরে পালাল প্রাইভেটকার, ভিডিও ভাইরাল মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে আইফোন ১৮ কিনতে কিডনি বিক্রি! ভাইরাল এআই ছবি বানাবেন যেভাবে ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮ জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় মঙ্গলবার

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা ইসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
119

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতোদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা।

এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার ওপর।

এর আগে, ১০ নভেম্বর (সোমবার) রাতে নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করে ইসি।

এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com