মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের ইঙ্গিতপূর্ণ পোস্ট ৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ স্থানীয় সরকার ভোটের তারিখ বদলাচ্ছে, নতুন সূচি নির্ধারণে বৈঠকে বসছে ইসি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত জনের মৃত্যুদণ্ড তালায় সমবায় কর্মকর্তা সন্যাসী মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ওদূর্নীতির অভিযোগ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৭ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ

নিউ ইয়র্কের সড়কে হাজারো মানুষের বিক্ষোভ কেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View
119

অ্যাকটিভিস্ট ও অধিকার সুরক্ষা সংগঠনগুলোর কাছে এ বিক্ষোভের অর্থ ট্রাম্প ও তার প্রশাসন কর্তৃক অভিবাসীদের ওপর চড়াও হওয়া, অ্যামেরিকার বিভিন্ন শহরে সেনা পাঠানোর মতো ‘ক্ষমতার অপব্যবহারের’ প্রতিবাদ।

কারও হাতে অ্যামেরিকার পতাকা। কেউ কেউ বাজাচ্ছেন বাদ্যযন্ত্র। কেউ আবার বহন করছেন প্ল্যাকার্ড।

সাপ্তাহিক ছুটির দিন শনিবার তাদের সবাই হাঁটছেন নিউ ইয়র্ক সিটির সড়ক ধরে। সমবেত সবার অভিন্ন লক্ষ্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বার্তা দেওয়া, যার নাম ‘নো কিংস’।

অ্যাকটিভিস্ট ও অধিকার সুরক্ষা সংগঠনগুলোর কাছে এ বিক্ষোভের অর্থ ট্রাম্প ও তার প্রশাসন কর্তৃক অভিবাসীদের ওপর চড়াও হওয়া, অ্যামেরিকার বিভিন্ন শহরে সেনা পাঠানোর মতো ‘ক্ষমতার অপব্যবহারের’ প্রতিবাদ।

সড়কে নামা লোকজন নানা স্লোগান দেন, যার একটি ছিল, ‘আমরা আমাদের জনগণকে রক্ষা করি’।

বিক্ষোভে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলো। এগুলোতে ট্রাম্প প্রশাসনের নানা তৎপরতার বিরুদ্ধে অবস্থান জানান অংশগ্রহণকারীরা।

এর একটিতে অভিবাসী ধরপাকড়ে সামনের সারিতে থাকা সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

এক বিক্ষোভকারীর হাতে ‘আইস’ লেখার ওপর লাল কালি দেওয়া একটি প্ল্যাকার্ড দেখা যায়। এর নিচের অংশে লেখা ছিল, ‘শেইম’ তথা লজ্জা।

জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে মিল রেখে সামরিক পোশাক পরা ও গোফওয়ালা ট্রাম্পের একটি ছবি তুলে ধরেন এক বিক্ষোভকারী। ছবির নিচে লেখা ছিল, ‘এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

রিপাবলিকান প্রেসিডেন্টকে ব্যাঙ্গ করা পুতুলও বহন করেন কেউ কেউ।

বিক্ষোভকারীদের কয়েকজনকে লাল, হলুদ ও আকাশি রঙের বড় একটি ব্যানার ধরে থাকতে দেখা যায়। এতে ‘অত্যাচার নয় মুক্তি’ এবং ‘রাজা নয়’ লেখা ছিল।

নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্রে এ বিক্ষোভে আসা এক নারী বলেন, অ্যামেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে, সরকার অল্প কিছু মানুষের পরিবর্তে সবাইকে প্রতিনিধিত্ব করবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

‘ফ্যাসিস্ট ট্রাম্প সরকারকে এখনই বিদায় নিতে হবে’ লেখা ব্যানার হাতে এক ব্যক্তি বলেন, ‘আমরা আক্ষরিক অর্থে লোকজনকে রাস্তা থেকে তুলে নেওয়া দেখছি। আমরা দেখছি মুখোশ পরা ব্যক্তিরা লোকজনকে অপহরণ করছেন। রাজনৈতিক মতামতের কারণে লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com