শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
উন্নয়নকাজের জন্য ৬ মাসের আলটিমেটাম প্রতিমন্ত্রী হাবিবের বৃষ্টিতে বালু-কাদায় নাকাল মজুচৌধুরীর হাট ফেরিঘাট, দুর্ভোগে যাত্রী-চালকেরা গণপরিবহনে কাল থেকে জিপিএস বাধ্যতামূলক যে কারণে থমকে যেতে পারে গ্যাস সরবরাহ ১৭ বছর পর অবসান: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে নতুন একাডেমিক ভবন উদ্বোধন বান্দরবানে হাম রোগীদের জরুরি চিকিৎসায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহায়তা বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিতে নিহত ১ ও আহত ২ বান্দরবানে পর্যটকবাহী মোটরসাইকেল খাদে পড়ে নারীসহ নিহত ২ শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮ Time View
10
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ এনে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। অভিযোগে এনসিপির ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
আসামিরা হলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৯ জুলাই) রাতে ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, নতুন বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে বিএনপি ও ছাত্রদলের মিথ্যা মামলার আশ্রয় তাদের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ।

হামলা-মামলা আমাদের দমাতে পারেনি, পারবেও না। এ বিষয়ে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com