নাটোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ ঠিক করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
Reporter Name
Update Time :
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
৩
Time View
নাটোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ ঠিক করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
ইমাম হাছাইন পিন্টু নাটোরনাটোর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে জড়িয়ে বাবলু (৫৫) নামের এক মধ্যবয়সী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ছাতনী দিয়াড় গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু ওই এলাকার মৃত জসীম উদ্দীনের সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবলু নিজের ঘরের একটি নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক সুইচ ঠিক করার চেষ্টা করছিলেন। ওই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে নাটোর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
7
ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে জড়িয়ে বাবলু (৫৫) নামের এক মধ্যবয়সী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ছাতনী দিয়াড় গ্রামে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু ওই এলাকার মৃত জসীম উদ্দীনের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবলু নিজের ঘরের একটি নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক সুইচ ঠিক করার চেষ্টা করছিলেন। ওই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নাটোর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।