বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল কয়লাখনি ইস্যুতে ২০ বছর পর ফের উত্তাপ ফুলবাড়ী রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত কর্মস্থল থেকে উধাও চিলমারী বন্দর কর্মকর্তা! নাটোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ ঠিক করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার দেশে সারের কোনো ঘাটতি নেই: মীর শাহে আলম

নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ Time View
6

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার চৌমহন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বড়াইগ্রামের চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তাঁর স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে চৌমহন এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com