বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
ছাত্র গণজমায়েত কর্মসূচির ঘোষণা শিবিরের, শহীদ মিনার থেকে যাত্রা শুরু বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের মুখপাত্রের উদ্বেগ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’ নারী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত সরকারকে জামায়াত আমির: শহীদ ও মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা করুন ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না: শিবির সভাপতি জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির গণমিছিল আবারও হল দখল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক: ড. ইউনূস

দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩০ Time View
42

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি।

পোস্টে জোভান লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।

সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই অভিনেতা।

 

অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com