টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এ ধরণের নিয়োগ দেশের প্রচলিত সংবিধানের পরিপন্থী।টিআইবি আরও উল্লেখ করেছে যে, এই পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি খোলাসা করা প্রয়োজন ছিল। স্বচ্ছতার অভাব রেখে সরাসরি পদ গ্রহণ করায় পুরো বিষয়টি এখন বিতর্কের মুখে পড়েছে বলে মনে করছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।
2
টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এ ধরণের নিয়োগ দেশের প্রচলিত সংবিধানের পরিপন্থী।
টিআইবি আরও উল্লেখ করেছে যে, এই পদে দায়িত্ব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি খোলাসা করা প্রয়োজন ছিল। স্বচ্ছতার অভাব রেখে সরাসরি পদ গ্রহণ করায় পুরো বিষয়টি এখন বিতর্কের মুখে পড়েছে বলে মনে করছে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।