বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মা/ন্তিক মৃ/ত্যু যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি নাটোরে জেলা লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মা/ন্তিক মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
14

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গবাদিপশুর জন্য ঘাস কাটার সময় বৈদ্যুতিক মেশিনের সংস্পর্শে এসে একই দম্পতির প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন—মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার তৈরির উদ্দেশ্যে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। স্বামীর আকস্মিক চিৎকার ও ছটফটানি দেখে তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন স্ত্রী মিনা রানী ভৌমিক। কিন্তু কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় তাঁকেও বিদ্যুৎ জড়িয়ে ধরে এবং দুজনেই গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই এই প্রাণহানি ঘটে।

এদিকে, চোখের পলকে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুর খবরে পুরো মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com