সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় দুই যুবককে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। শনিবার রাতে মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন মো. সাইফুল ইসলাম তপু ও মো. রবিন মিয়া। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ এলাকায় চেকপোস্টে থামার সংকেত পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ধরা হয়।

তল্লাশিকালে একজনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অন্যজনের পকেট থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র রাখার বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com