মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইউএনও ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের নাটোরে ই/য়াবা ও ম/দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকসুর উদ্যোগে প্রকাশ পেল সাহিত্য পত্রিকা চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, কিছুই জানে না বলছে ক্রেমলিন গোয়াল ঘরে এসি রুম, দেওয়া হয় ইমো হ্যাকিং প্রশিক্ষণ খোয়াই নদীর ভাঙা বাঁধ ১৫ দিনের মধ্যে সংস্কার করার নির্দেশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু, জানালেন ইসি রহমানেল মাছউদ

গোয়াল ঘরে এসি রুম, দেওয়া হয় ইমো হ্যাকিং প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
20

নাটোরের লালপুরে গোয়াল ঘরেই তৈরি করেছে বিলাসবহুল এসি রুম। সেখানে বসে ইমো হ্যাকিং করত। সেখানেই গড়ে তুলেছে ইমো হ্যাকিং প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে এলাকাসহ দূরদূরান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসত। প্রশিক্ষণের জন্য জনপ্রতি নিত ৭ হাজার টাকা।

ইমো হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এরপরই বেরিয়ে আসে এ চাঞ্চল্যকর ঘটনার তথ্য।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকা থেকে নুমির প্রামাণিকের ছেলে মো. বাবুল আহম্মেদ (২৮), আইয়ুব আলীর ছেলে মো. ওমর ফারুক (১৯), মৃত সোনা মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন শান্ত (২২) ও আব্দুলপুর (বাঁশবাড়িয়া) গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. মাহফুজ হোসেনকে (২১) আটক করে লালপুর থানা পুলিশ।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com