রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

গাড়িতে আগুন দিলেই কি ‘গরম’ বিরোধী দল, প্রশ্ন গোলাম পরওয়ারের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৬ Time View
31

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দল হয়েও সরকারের প্রমিত ও কঠোর বিরোধিতা করছে না—এমন সমালোচনার তীব্র জবাব দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি প্রশ্ন তুলে বলেন, “অনেকে বলে সংসদে প্রধান বিরোধী দল কিচ্ছু করছে না, কেবল কুসুম কুসুম বিরোধিতা করছে। আমি তাদের উদ্দেশে বলি, ‘গরম গরম’ বিরোধিতা মানে কি রাস্তায় ১০টা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আর ধর্মঘট ডেকে জ্বালাও-পোড়াও করলে আসল বিরোধিতা হতো?”

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে জামায়াতপন্থি কৃষিবিদদের সংগঠন ‘অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা’ শীর্ষক এই আলোচনা সভায় জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের প্রতিটি ভালো ও জনকল্যাণমুখী কাজে আমরা সহযোগিতা করব। তবে কোনো কাজ যদি অন্যায্য, মন্দ কিংবা জনস্বার্থবিরোধী হয়, সেখানে আমরা কঠোর বিরোধিতা নিশ্চিত করব।

জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করার পেছনে বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, যে বৈষম্যমূলক সংবিধানের ওপর ভিত্তি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর চরম দুর্নীতি, লুটপাট, ভিন্নমতের ওপর দমন-পীড়ন এবং সব প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল, সেই পুরনো সংবিধান পরিবর্তন করে একটি নতুন সংবিধান প্রণয়নে দেশের সব রাজনৈতিক দল সম্মত হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বিএনপি আজ সেই মূল জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ফের কর্তৃত্ববাদী শাসনের দিকে যাত্রা শুরু করেছে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি মুখে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছে। কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকি হলো—সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে সাংবিধানিক সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২ থেকে ১৪টি মৌলিক প্রস্তাবে বিএনপি নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে। এই মূল প্রস্তাবগুলো যদি বাদ দেওয়া হয় বা না মানা হয়, তবে রাষ্ট্র সংস্কারের মূল দৃষ্টিভঙ্গিই ধ্বংস হয়ে যাবে।

অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ টি এম মাহবুব-ই-ইলাহী তাওহীদের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com