বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
স্বচ্ছ সিট নীতিমালার দাবিতে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসুর ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮ সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ কারফিউ-চেকপোস্ট ভেঙে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা ইসলামি ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত হাইকোর্ট এক উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ ভুতুড়ে বিদ্যুৎ বিলে বিপাকে নগরবাসী, অভিযোগ দিলেও নীরব বিইআরসি

খাদ্য সহায়তায় অর্থ বরাদ্দে ট্রাম্পকে কড়া নির্দেশ আদালতের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
111

গত সপ্তাহে আদালতের নির্দেশ অমান্য করে স্ন্যাপ তহবিল চালু করতে রাজি না হওয়ায় ট্রাম্পকে তিরস্কার করেন ম্যাককনেল।

সরকারের অচলাবস্থায় নভেম্বর মাসে স্ন্যাপ তথা খাদ্য সহায়তায় ট্রাম্পকে পূর্ণ তহবিল বরাদ্দে কড়া নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত।

আইউটনেস নিউজ জানায়, নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যেই ট্রাম্প প্রশাসনকে তহবিল বরাদ্দ দিতে হবে।

বিচারক জন জে. ম্যাককনেল জুনিয়র বলেন, ‘মানুষ অনেক দিন ধরে ভুগছে। আর একটি দিনও তাদের জন্য তহবিল না দেওয়া অগ্রহণযোগ্য।’

গত সপ্তাহে আদালতের নির্দেশ অমান্য করে স্ন্যাপ তহবিল চালু করতে রাজি না হওয়ায় ট্রাম্পকে তিরস্কার করেন ম্যাককনেল।

ওই সময় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘স্ন্যাপ তহবিল শুধু সরকার সচল হলেই চালু করা হবে।’

যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেন, তারা আদালতের নির্দেশমতো অগ্রসর হচ্ছেন।

এমন বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন বিচারক।

তিনি বলেন, ‘অতিরিক্ত তহবিল থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন নামমাত্র সহায়তা প্রদান করেছে। এমনকি তারা জানত যে, সহায়তা সময় মতো পৌঁছাবে না।’

আদালতের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে স্ন্যাপ তহবিল ছাড়া ১ কোটি ৬০ লাখ শিশু ক্ষুধার ঝুঁকির মধ্য দিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com