ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার।
Reporter Name
Update Time :
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৪
Time View
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার।
মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন তিনি। পারিবারিক সূত্র জানায়, তিনি কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমান চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন। তাঁর দীর্ঘদিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। ১নং কামারপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণও তাঁর...
18
মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, তিনি কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমান চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন, সে জন্য তিনি সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
তাঁর দীর্ঘদিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। ১নং কামারপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণও তাঁর নিরাময়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।