শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া শেরপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠিত: ডিয়ার সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নীলফামারীতে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
17

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজারেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনবল সংকটের কারণে ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। ফলে চিকিৎসাসেবা তো দূরঅস্ত, কেন্দ্রটি এখন মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে ডাক্তার, ফার্মাসিস্ট, ভিজিটর, পিয়ন, দারোয়ান ও সুইপারসহ মোট ৬টি পদ থাকলেও একটি পদেও কোনো জনবল নেই। ফলে চিকিৎসাবঞ্চিত এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। একসময় এই কেন্দ্র থেকে প্রতিদিন শত শত মানুষ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা পরামর্শ পেলেও এখন এটি কেবল নামসর্বস্ব ভবনে পরিণত হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, মূল ভবনে বড় তালা ঝুলছে এবং আশপাশ ঝোপঝাড় ও ঘাস-লতাপাতায় ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই কেন্দ্রটির বিভিন্ন কোয়ার্টার ও প্রাঙ্গণ মাদকসেবীদের অভয়ারণ্যে রূপ নেয়। সেখানে রাতভর মদ, গাঁজা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে।

ভোলাকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদার বলেন, ‘উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার হওয়ায় এখানকার মানুষ সহজে সদরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। একমাত্র স্বাস্থ্যকেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে কোনো জনবল না থাকায় এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত। বিষয়টি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।’

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ জানান, জনবল সংকটের কারণে কেন্দ্রটিতে লোক দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের জায়গায় মাত্র ৭ জন কর্মরত আছেন। নতুন জনবল নিয়োগের পর এসব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে লোকায়ন করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com