শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া শেরপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠিত: ডিয়ার সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নীলফামারীতে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠিত: ডিয়ার সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
21

সুলতান আহমেদ ময়না, শেরপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের শেরপুর জেলা শাখায় ৪১ সদস্য বিশিষ্ট একটি নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. রাশেদুল হোসেন ডিয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মুকুল হোসেন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নূর আফরোজ বেগম জ্যোতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আকতারুজ্জামান বাবুর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।

নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই শেরপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নবনির্বাচিত শীর্ষ নেতাসহ কমিটির সব সদস্যকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মুকুল হোসেন জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী শেরপুরে সমবায় দলের সাংগঠনিক পরিধি বৃদ্ধি করা হবে। সাধারণ মানুষ ও স্থানীয় সমবায়ীদের সাথে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

এছাড়াও, জেলার প্রতিটি থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে শেরপুরে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন কমিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com