শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া শেরপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠিত: ডিয়ার সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নীলফামারীতে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View
31

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।

প্রায় দুই বছরের দীর্ঘ অনিশ্চয়তা ও বাস্তুচ্যুত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের জন্মভূমিতে ফিরে এসেছে বম জনগোষ্ঠীর তিনটি পরিবার। স্বদেশের মাটিতে পা রাখার পর জাতীয় পতাকা হাতে নেওয়ার সেই আবেগপ্রবণ মুহূর্তে তাদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও গর্বের ছাপ।

ফিরে আসা পরিবারগুলোর শিশুদের জন্য এই মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের অনেকেই এত অল্প বয়সে দেশ ছেড়েছিল যে বাংলাদেশের কোনো স্মৃতিই তাদের মনে ছিল না। এমনকি একটি শিশুর জন্ম হয়েছে ভারতের মিজোরামে। বাবা-মায়ের মুখে শোনা দেশের গল্পই ছিল তাদের একমাত্র সম্বল। ফলে জীবনের প্রথমবার নিজ দেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা হাতে পাওয়ার অনুভূতি তাদের কাছে ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল ও নিরাপত্তাহীন পরিবেশের কারণে এই পরিবারগুলো ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে পরবর্তীতে পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়নের উদ্যোগে তারা আবার স্বদেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সেনাবাহিনীর সহযোগিতায় মিজোরাম থেকে হরিণা ও রাঙামাটি হয়ে গত ১২ সেপ্টেম্বর তারা বাংলাদেশে প্রবেশ করে এবং ১৩ সেপ্টেম্বর বাকলাইপাড়া সাব-জোনের তত্ত্বাবধানে নিরাপদে নিজ এলাকায় পৌঁছায়।

রিফিউজি জীবন ও অনিশ্চয়তা কাটিয়ে ফেরা এই পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য বাকলাইপাড়া সাব-জোনের পক্ষ থেকে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সোলার প্যানেল এবং ব্যাটারি প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের সব ধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রায় দুই বছর পর বম পরিবারগুলোর এই প্রত্যাবর্তন কেবল ঘরে ফেরার আনন্দ নয়, বরং দেশের টানে মানুষের অটুট ভালোবাসা এবং পারস্পরিক আস্থার এক অনন্য দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com