শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার। নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া শেরপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটি গঠিত: ডিয়ার সভাপতি, মুকুল সাধারণ সম্পাদক রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ময়লাল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (আজ) বেলা ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাইফুল ও ময়লালের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমির দখল নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছে। শনিবার সকালে বিরোধপূর্ণ ওই জমির পাশে বেড়া দিতে যান ময়লাল। এ সময় সাইফুল তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

এই সংঘর্ষে সাইফুলের পক্ষের আহতরা হলেন— সাইদুল (৫৪), রমিজুল (৩৮), রফিক (৪৫), হাকিম (৩৮) ও বাবুলাল (৩৯)। অন্যদিকে ময়লালের পক্ষের আহতরা হলেন— ময়লাল (৫৫), সোহেল রানা (৩০), শরীফা (৪৫), সুলতান (৪০), জাহানারা (৪০) এবং ডাবলু (৩৫)।

ঘটনা সম্পর্কে সাইফুল জানান, আদালতের বিচারাধীন ও বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বেড়া দেওয়ার সময় বাধা দিলে ময়লালের লোকজন তার ওপর চড়াও হয়। পাল্টা অভিযোগে ময়লালের ছেলে সোহেল রানা দাবি করেন, তাদের আইনিভাবে প্রাপ্ত ও দখলীয় জমিতে বেড়া দেওয়ার সময় সাইফুলের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দিসনি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com