রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নে নির্বাচনের হাওয়া: সাংবাদিকদের মুখোমুখি বিএনপির সাবেক নেতা আব্দুল রশিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংবর্ধনা নিরাপদ ক্যাম্পাস সহ ৯ দাবিতে ইবি উপাচার্যকে শিবিরের স্মারকলিপি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার। নোটিশ এক দিনে, বিদ্যুৎ বন্ধ আরেক দিনে: ইবিতে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন তিন হল নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫, আশঙ্কাজনক ১ নাটোরের গুরুদাসপুরে ৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ নীলফামারীতে পাই-১০০১ ধানবীজের বার্ষিক বিজনেস সম্মেলন, সম্মাননা পেলেন ১০ এজেন্ট দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বদেশে ফেরা বম শিশুদের হাতে জাতীয় পতাকা: এক আবেগঘন প্রত্যাবর্তন রামগঞ্জের ভোলাকোটে ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা বন্ধ, কেন্দ্রটি এখন মাদকসেবীদের আখড়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইউট্যাবের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
15

ইবি প্রতিনিধি :
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের সম্মানে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্য সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।

এসময় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিজের ‘প্রাণের বিশ্ববিদ্যালয়’ উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠার আন্দোলন থেকেই তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও অগ্রগতি ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী শক্তির সবাইকে উদার মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ইউট্যাবের প্রতিষ্ঠা ও পুনর্জাগরণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ জনেরও বেশি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী বিভিন্ন উচ্চপর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, যা অত্যন্ত গর্বের।’ তিনি উল্লেখ করেন, অতীতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমান প্রশাসন পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছে।

অনুষ্ঠান শেষে সদ্য নিযুক্ত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবর্ধিত সবাই পূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও ইউট্যাবের সদস্য হিসেবে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com