মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল? মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম। ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ ইনানীতে বিপন্ন মেঘলা চিতাসহ আরও যেসব প্রাণীর দেখা মিললো

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View
120

‘৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট (সিজন-৬)’-এ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স। টানা তিন ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স ১-০ গোলে হারিয়েছে গাইবান্ধা-৯৮ দলকে। ম্যাচের ভাগ্য নির্ধারনী একমাত্র গোল করেছেন তারেক। দ্বিতীয় ম্যাচে আসরের অন্যতম ফেভারিটরা ২-০ গোলে হারিয়েছে কিংস অব কুমিল্লাকে। সালাউদ্দিন দারুণ হেডে স্কোরিং চার্ট খোলার পর স্কোরলাইন দ্বিগুণ করেছেন তারেক। তৃতীয় ম্যাচে নারায়ণগঞ্জের সামনে দাঁড়াতেই পারেনি সুন্দরবন রয়্যালস। গোল উৎসবের ম্যাচে নারায়ণগঞ্জ জিতেছে ৮-০ ব্যবধানে। প্লে-মেকার স্বপন হ্যাটট্রিক করেছেন, হ্যাটট্রিক করেন মলয়ও; এছাড়া জোড়া গোল করেছেন তারেক। চলতি আসরে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, বিরতির পরই হয়েছে আট গোল। টানা তিন ম্যাচেই গোল করেছেন তারেক, আসরে তার গোলসংখ্যা ৪।

এসএসসি ১৯৯৮ ব্যাচের এই প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে গুলশান ইউয়ুথ ক্লাবের কৃত্রিম টার্ফে। দেশের বিভিন্ন জেলার ১৬ দল আসরের প্রাথমিক পর্বে অংশগ্রহণ করেছে। প্রাথমিক পর্বের খেলা শেষে শনিবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। এদিনই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হবে সিজন-৬।

শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে নাখালপাড়া-৯৮ স্কোয়াড খেলবে ফ্যালকনের বিপক্ষে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মতিঝিল কিংসের প্রতিপক্ষ মাইটি মাস্টার্স মোহাম্মদপুর। তৃতীয় কোয়ার্টার ফাইনালে রয়্যাল রেঞ্জার্স নরসিংদী-৯৮ মোকাবেলা করবে গাইবান্ধা-৯৮ দলকে। শেষ আটের আরেক ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স খেলবে গ্লোরিয়াস-৯৮ দলের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com