বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
প্রতিদিন ৩০ মিনিট ওয়াশিং মেশিন চালালে মাসে বিদ্যুৎ বিল কত? গরু চুরি করে বিএনপি নেতার গোয়ালঘরে রেখে গেল চোর! অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন? যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চতুর্থ মৃত্যুর খবর জানালো কর্তৃপক্ষ মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নিখোঁজের ৭ দিন পর শিশুর বস্তাবন্দি টুকরো মরদেহ উদ্ধার বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর পত্রিকা: ‘সর্বজনীন পেনশনে পরিবর্তন আসছে, আজীবন সুবিধা পাবেন স্বামী-স্ত্রী’ ১৬ বছরের ওয়ান্ডারকিডের ঝড়! প্রতিপক্ষের জালে আর্সেনালের ৪ গোল ৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
120

এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন নোভাক জোকোভিচএই শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখলেন সার্ব তারকা

ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর বয়সি এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন।

এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

ম্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনালসে তিনি খেলবেন না। কাঁধের চোট তাকে ভোগাচ্ছে। সার্ব তারকা বললেন, ‘অসাধারণ লড়াইতিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com