কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Reporter Name
Update Time :
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৬
Time View
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ভারতীয় ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাগলারহাট চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—পাগলারহাট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ওমর আলী (৪৩) এবং বাবুর আলীর ছেলে মানিক মিয়া (৩৬)।পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজার পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য...
19
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ভারতীয় ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাগলারহাট চরাঞ্চল থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাগলারহাট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ওমর আলী (৪৩) এবং বাবুর আলীর ছেলে মানিক মিয়া (৩৬)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজার পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।