শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সৈয়দপুর থানার ওসি রেজার দৃঢ় পদক্ষেপ,

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
19

​মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তিনি।
​যোগদানের পর থেকেই ওসি রেজাউল করিম রেজা সৈয়দপুর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে বিশেষ অভিযান জোরদার করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন—মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
​রেজাউল করিম রেজা বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনায় সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে এবং প্রতিটি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।”
​তিনি আরও উল্লেখ করেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে পুরোপুরি মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও এলাকার সচেতন নাগরিকদের পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
​স্থানীয় সূত্র জানায়, ওসির এই কঠোর অবস্থানের পর থেকেই সৈয়দপুর শহর ও তৎসংলগ্ন এলাকাগুলোতে মাদক কারবারিদের অপ তৎপরতা অনেকটাই কমে এসেছে। নিয়মিত অভিযান, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে অপরাধীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তা।
​ওসি রেজাউল করিম রেজার এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ। একটি মাদকমুক্ত ও নিরাপদ সৈয়দপুর গড়ে তোলার প্রত্যাশায় সবাই পুলিশের এই উদ্যোগকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com