মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে কঠোর অবস্থান নিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম (রেজা)। বর্তমান সরকারের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এলাকায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে মাঠে নেমেছেন তিনি।
যোগদানের পর থেকেই সৈয়দপুর থানাধীন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। ওসি রেজাউল করিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা তাদের মদদদাতা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং পরিবারগুলোতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। তবে সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করতে কেবল পুলিশের প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, ওসির এমন কঠোর পদক্ষেপে ইতোমধ্যে সৈয়দপুর ও এর আশপাশের এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারির কারণে অপরাধীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। পুলিশের এই সময়োপযোগী ও সাহসী ভূমিকাকে স্বাগত জানিয়ে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।