শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই পত্রিকা: ‘অনুমোদনের পরও আটকে আছে পে স্কেলের গেজেট’ ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন নাটোরের গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান নাটোরের ডিসির সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীর ৯০ হাজার টাকা জরিমানা সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: কঠোর অবস্থানে ওসি রেজা সিংড়ায় রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ সার ও বালাইনাশকসহ দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৪ নৌকা জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৪ নৌকা জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
9

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শ্রীরামপুর সীমান্তে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে তিস্তা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি শ্রমিকদের ৪টি নৌকা জব্দ করা হয়েছে। এই আকস্মিক ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুরে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে ৬১ বিজিবি ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ী বিওপির সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে প্রায় ২০ গজ ভেতরে বরমতল এলাকায় অবৈধভাবে বালু ও পাথর তুলতে প্রবেশ করেন। এ সময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়। গুলির শব্দে শ্রমিকরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা তাদের ৪টি ছোট নৌকা আটকে দেয়।

উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই উভয় পক্ষের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পাটগ্রাম থানাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিজিবির পক্ষ থেকে তাদের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com