বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
বরগুনায় নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি নেত্রকোণায় ছেলের বটির আঘাতে বাবার মৃত্যু এসএসসির ফল পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে বিশ্বের ভয়াবহতম হাম পরিস্থিতি বাংলাদেশে গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে হবে তেল-গ্যাস অনুসন্ধান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সিংড়ায় কৃষকের ওপর নৃশংস হামলা, রামেকে চিকিৎসাধীন গুরুতর আহত হাবিবুর বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন ভেনিসে বাঁধনের ওপর হামলা, দৃশ্যমাধ্যমের বিবৃতিতে বিচার চাইলেন ১২২ জন গুরুদাসপুরে ইয়াবা সেবনকালে দুই যুবক আটক, ৩০ দিনের কারাদণ্ড

গুরুদাসপুরে ইয়াবা সেবনকালে দুই যুবক আটক, ৩০ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View
21

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে ইয়াবা সেবন করার অপরাধে দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার নাজিরপুর কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত যুবকরা হলেন—গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামের মো. হৃদয় হোসেন (২০) এবং মো. গোলাম রাব্বি (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বখতিয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ রোড এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছিল। এ সময় ওই দুই যুবককে প্রকাশ্যে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। গুরুদাসপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে উভয়কে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। রায়ে বলা হয়, অনাদায়ে তাদের আরও তিন দিন অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়; এর পাশাপাশি পারিবারিক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com