বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
11

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরে বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারের বিভিন্ন জুয়েলারি দোকানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা ও থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং দোকানে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়।

এসময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত থেকে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিশেষ করে, স্বর্ণ বা স্বর্ণালংকার বন্ধক রেখে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার ওপর জোর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ধরনের লেনদেন সম্পূর্ণ আইনবহির্ভূত। কর্মসূচিতে ব্যবহৃত স্টিকারেও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে— “স্বর্ণ ও স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন আইনবহির্ভূত কাজ। এ ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com