মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’ ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন দেশে নিরক্ষর প্রায় পৌনে ৪ কোটি মানুষ স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী শেরপুরে বর্ণিল আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন তিন বছরের শিশুর মতো দেখতে ১৭ বছরের ইয়াসিন, দুঃখই যেন তার জীবনসঙ্গী ইতালিতে জুলাই যোদ্ধা আজমিরী হক বাঁধন কাণ্ড: বহির্বিশ্বে আমাদের আত্মসম্মান কোথায়? ঘটক এখন অতীত, সঙ্গী খোঁজার নতুন ট্রেন্ড ‘পিচ-এ-ফ্রেন্ড’ ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনকে হেনস্তায় পরীমনির ক্ষোভ কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

শ্রীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
38

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে একটি সরকারি রাস্তা কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। চকপাড়া গ্রামে স্থানীয় এক পরিবেশবিদের বাড়ির যাতায়াতের পথ বন্ধ করতে এই কাণ্ড ঘটানো হয়। এতে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে সমাজকর্মী ও পরিবেশবিদ সাঈদ চৌধুরীর বাড়ি এবং তাঁর প্রতিষ্ঠিত ‘পাঠইচ্ছা’ নামক পাঠাগারে যাতায়াতের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সেই রাস্তা কেটে গর্ত সৃষ্টি করেন, যার ফলে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নোটিশ জারি করে। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের সেই নির্দেশ ও নিষেধাজ্ঞা পুরোপুরি উপেক্ষা করে গত রবিবার (৬ সেপ্টেম্বর) দিনভর পুনরায় রাস্তায় গর্ত খোঁড়ার কাজ চালানো হয়।

রাস্তাটি কেটে ফেলায় ওই বাড়ির বাসিন্দা, পাঠাগারে আসা পাঠক এবং আশপাশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের ভাষa, সরকারি রাস্তা নিয়ে এই বিরোধের কারণে সাধারণ মানুষের চলাচলের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সেইসঙ্গে প্রশাসনের নোটিশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি অবিলম্বে চলাচলের উপযোগী করার জোরালো দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে অভিযুক্ত পক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com