মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
হাসিনাকে ফিরিয়ে আনতে অনড় সরকার, ভারতের কাছে প্রত্যাশা ‘মুখ বন্ধ রাখা’ ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন দেশে নিরক্ষর প্রায় পৌনে ৪ কোটি মানুষ স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী শেরপুরে বর্ণিল আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন তিন বছরের শিশুর মতো দেখতে ১৭ বছরের ইয়াসিন, দুঃখই যেন তার জীবনসঙ্গী ইতালিতে জুলাই যোদ্ধা আজমিরী হক বাঁধন কাণ্ড: বহির্বিশ্বে আমাদের আত্মসম্মান কোথায়? ঘটক এখন অতীত, সঙ্গী খোঁজার নতুন ট্রেন্ড ‘পিচ-এ-ফ্রেন্ড’ ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনকে হেনস্তায় পরীমনির ক্ষোভ কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

নাটোরের বড়াইগ্রামে চুরির ৮ ঘণ্টার মধ্যে গরু-মহিষ উদ্ধার, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
19

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চুরির মাত্র আট ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জ থেকে তিনটি চোরাই গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (রোববার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সকালে তাড়াশ উপজেলার মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে গবাদি পশুগুলো উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে হাবিল ব্যাপারী শরিফ (৩১) এবং খুটিগাছা গ্রামের আয়নাল হকের ছেলে মাহবুব হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের কৃষক শুকুর আলীর গোয়ালঘর থেকে প্রায় দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের দুটি গরু এবং তাঁর প্রতিবেশী বাবর আলী মন্ডলের এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি মহিষ চুরি হয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করেন।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামে শরীফের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চুরি যাওয়া দুটি গরু ও একটি মহিষ উদ্ধার করা হয় এবং জড়িত দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com