শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে প্রথমবারের মতো এডিস মশার প্রজনন শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো এডিস ইজিপ্টাই প্রজাতির মশার প্রজনন শনাক্ত হয়েছে, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো রোগ বিস্তারে সক্ষম। সাধারণত উষ্ণমণ্ডলীয় অঞ্চলের এই মশাগুলো দেশটির পূর্বাঞ্চলের কয়েকটি বাড়িতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আসা মালামাল, যানবাহন কিংবা গাছপালার মাধ্যমে দুর্ঘটনাক্রমে এই মশাগুলো যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

যুক্তরাজ্য হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, এই মশার উপস্থিতিতে জনস্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক কোনো বড় ঝুঁকি নেই। এখন পর্যন্ত এই মশার কামড়ে কারো আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবুও সতর্কতা হিসেবে মশার লার্ভা ধ্বংস করার পাশাপাশি নজরদারি ও মশা ধরার কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যের বর্তমান আবহাওয়া এই প্রজাতির মশার স্থায়ীভাবে টিকে থাকার জন্য এখনো যথেষ্ট প্রতিকূল। তবে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে এই ধরনের মশার বিস্তার বাড়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংস্থাটি তাদের বিশেষ ‘মসকুইটো ওয়াচ’ কর্মসূচির মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com