শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মামুনুল হক কক্সবাজারে দুই হাজার আইফোন-ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী হারপিক পানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আড়াই বছরের ছেলে প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করবো না: পানিসম্পদমন্ত্রী ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, যাত্রী নিহত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: আসলাম চৌধুরী

২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
4

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ এই মামলা দায়ের করেন। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ৪১টি ব্যাংক থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই বিশাল অংকের অর্থ সংগ্রহ করেছেন, যা রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন করেছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর সিএসআর অর্থ এভাবে কোনো ট্রাস্টে অনুদান হিসেবে দেওয়ার সুযোগ নেই। এছাড়া তদন্তে দেখা গেছে, ওই ট্রাস্টের কোনো দাপ্তরিক অস্তিত্ব নেই এবং এটি সমাজসেবা অধিদপ্তর বা এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত নয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বিএবির সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে এই অর্থ সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলেন। শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যক্তিগত মুনাফার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকগুলোকে এই অর্থ প্রদানে বাধ্য করেছিলেন বলে দুদক উল্লেখ করেছে। দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com