বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
সাংবাদিকদের পেশাগত নিবন্ধনের প্রস্তাব প্রেস কাউন্সিল আইনে খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কুড়িগ্রামে তিস্তার স্রোতে দেবে গেছে স্পার বাঁধের ৪০ মিটার মোহাম্মদপুর-তুরাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪ যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু ৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত জলবায়ু অর্থায়নে জাতীয় কমিটি: সভাপতি প্রধানমন্ত্রী, সহসভাপতি পরিবেশমন্ত্রী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার চরম বিশৃ্ঙ্খলায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বসিরহাট মহাকুমার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মেরুদণ্ডী সুইচ গেট এলাকায় টহল দেওয়ার সময় একটি মাইক্রোবাস দেখে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা ১০টি কার্টন থেকে মোট ১২০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়।

এই ঘটনায় মুকেশ শর্মা নামে হাওড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, কলকাতার শিয়ালদহ এলাকা থেকে এই মাদকদ্রব্যগুলো সংগ্রহ করা হয়েছিল এবং পরিকল্পনা ছিল সেগুলো পাচারের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com