সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
০
Time View
সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, ভারতীয় যুবক গ্রেফতার
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বসিরহাট মহাকুমার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মেরুদণ্ডী সুইচ গেট এলাকায় টহল দেওয়ার সময় একটি মাইক্রোবাস দেখে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা ১০টি কার্টন থেকে মোট ১২০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়।এই ঘটনায় মুকেশ শর্মা নামে হাওড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, কলকাতার শিয়ালদহ এলাকা থেকে এই মাদকদ্রব্যগুলো সংগ্রহ করা হয়েছিল এবং পরিকল্পনা ছিল সেগুলো পাচারের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।
1
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বসিরহাট মহাকুমার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মেরুদণ্ডী সুইচ গেট এলাকায় টহল দেওয়ার সময় একটি মাইক্রোবাস দেখে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে থাকা ১০টি কার্টন থেকে মোট ১২০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়।
এই ঘটনায় মুকেশ শর্মা নামে হাওড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, কলকাতার শিয়ালদহ এলাকা থেকে এই মাদকদ্রব্যগুলো সংগ্রহ করা হয়েছিল এবং পরিকল্পনা ছিল সেগুলো পাচারের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।