বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
রোগীর মৃত্যু ঘিরে শজিমেকে সংঘর্ষ, আহত ১২ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নাটোরে অনুমতি ছাড়া ২৩ লাখ টাকার বিজ্ঞান ভবন ভাঙার অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩ ইরানের বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলায় নিহত ৫, আহত ৬৩ সোনার দাম কমলো ভরিতে ৪৩৭৪ টাকা সাত মাসে পনেরো হাজার শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে গেল এরা পত্রিকা: ‘সরকারি কর্মীদের বেতন বাড়লেও বেসরকারি খাতে বৃদ্ধি নিয়ে সংশয়’ ‘আমরা কিশোর গ্যাং, আপনার ছেলেকে মেরে শান্তিনগর ফেলে রেখেছি’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ইটভাটায় অবৈধভাবে সার মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার এবং পার্শ্ববর্তী একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com