মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দরজা খুলছে, খরচ নেবে না নিয়োগকর্তা ইসির সঙ্গে বৈঠকে জামায়াত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল গ্যাস-বিদ্যুতের সংকট বিএনপির সামনে কঠিন পরীক্ষা এনে দিয়েছে: আলাল জিয়া উদ্যানে মৎস্য অবমুক্ত করলেন তারেক রহমান নাটোরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকাবাসীকে এমপি বিলকিস ইসলামের শুভেচ্ছা যেসব ঘটনা বদলে দিয়েছে বিএনপির রাজনৈতিক গতিপথ রামগঞ্জে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বড়াইগ্রামে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করল মোবাইল কোর্ট

রামগঞ্জে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
17

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রাতে প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) কেক কেটে দলটির জন্মদিনের শুভ সূচনা করা হয়।

থানা সংলগ্ন জিয়া অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের নেতৃত্বে এ কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন, সদস্য সচিব এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ প্রমুখ।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৩টায় জিয়া অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com