মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল গ্যাস-বিদ্যুতের সংকট বিএনপির সামনে কঠিন পরীক্ষা এনে দিয়েছে: আলাল জিয়া উদ্যানে মৎস্য অবমুক্ত করলেন তারেক রহমান নাটোরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকাবাসীকে এমপি বিলকিস ইসলামের শুভেচ্ছা যেসব ঘটনা বদলে দিয়েছে বিএনপির রাজনৈতিক গতিপথ রামগঞ্জে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বড়াইগ্রামে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করল মোবাইল কোর্ট জিয়া উদ্যানে তারেক রহমানের বৃক্ষরোপণ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে: মিনু

গ্যাস-বিদ্যুতের সংকট বিএনপির সামনে কঠিন পরীক্ষা এনে দিয়েছে: আলাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির শীর্ষ নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে দল তার মূল আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তার মতে, গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করাই ছিল বিএনপির মূল লক্ষ্য, যা আজও দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অটুট রয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দলের ঘোষিত ভিশন ও ৩১ দফার আলোকে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের ছয় মাসের কার্যকাল এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপকালে আলাল জানান, বিগত ফ্যাসিবাদী শাসনের জঞ্জাল ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠতে সময় লাগছে। তবে এর মধ্যেই কৃষকের ঋণ মওকুফ এবং তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপি নেতা মনে করেন, ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী যারা এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে সজাগ থাকা এখন দলের বড় চ্যালেঞ্জ।

বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটকে দলের সামনে বড় ‘কঠিন পরীক্ষা’ হিসেবে অভিহিত করেন মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া সুপরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা সম্পর্কে তিনি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। সব প্রতিকূলতা সত্ত্বেও মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com