বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন।সামাজিক ও পরিবেশগত কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান সমাধিস্থলের পাশে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ড. মঈন খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
1
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সামাজিক ও পরিবেশগত কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান সমাধিস্থলের পাশে বৃক্ষরোপণ করেন এবং পরবর্তীতে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ড. মঈন খান, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।