সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬ এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের মোটরসাইকেলে বস্তায় রাখা ছিল অস্ত্র, যুবক গ্রেফতার পরিচয় ছাড়াই বাসা ভাড়া, অপরাধীদের আশ্রয় নিয়ে শঙ্কা সাভার-আশুলিয়ায় চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
21

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লোডশেডিং নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করায় আরাফাত নামের এক তরুণকে অপহরণ এবং মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান সানির নেতৃত্বে একদল যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় একটি ভবনে আটকে রাখে। সেখানে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং শেষ পর্যন্ত ২০ হাজার টাকা আদায় করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, রাজনৈতিক পরিচয় ভিন্ন বলে অপপ্রচার চালিয়ে আরাফাতকে জোরপূর্বক ভিডিওবন্দি করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। এদিকে, আড়াইহাজার থানার ওসি জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাই করতে ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ আশ্বস্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com