শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে নিজ ঘর থেকে ১৬ বছর বয়সী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করেছে: সারজিস আলম

মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করেছে: সারজিস আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হতে না হতেই বিএনপিকে সাধারণ মানুষ অন্য দলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। কুমিল্লার একটি সাংগঠনিক সভায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, কোনো ধরনের অন্যায় বা অপরাধের সাথে এনসিপি কখনোই আপস করবে না। তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি কোনো অপরাধে জড়ালে বা ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা জমি দখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের সরাসরি দোষী সাব্যস্ত করা হবে।

সারজিস আলম আরও বলেন, অতীতে দেশের রাজনীতিতে দ্বিদলীয় কৌশলের নামে দিনের বেলা সংসদে বিরোধিতার নাটক আর রাতে আর্থিক লেনদেন বা আত্মীয়তার সম্পর্ক গড়ার যে সংস্কৃতি ছিল, এনসিপি সেই ধারার রাজনীতি করবে না। দেশের মানুষের আস্থা অর্জনের প্রধান কারণ হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে তাদের আপসহীন অবস্থানকে চিহ্নিত করেন। এছাড়া যেকোনো মূল্যে দেশের কল্যাণে নিজেরা অবিচল থাকার সংকল্প ব্যক্ত করে তিনি এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com