সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ ২১০ কোটি ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দ ইরান যুদ্ধ দীর্ঘ করতে চান না মার্কিন সেনা কর্মকর্তারা সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ আগস্ট ২০২৬ নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের পাল্টা কমিটি গঠন সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, ভেঙে ভেঙে বাস্তবায়ন

রামগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View
34

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসাইন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসাইন রামগঞ্জ পৌরসভার টামটা এলাকার বাগাড়ী বাড়ির সৌদি প্রবাসী হাফেজ শামসুল ইসলামের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে সোনাপুর বড় মসজিদের দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন ইমরান। পথিমধ্যে সাঁতারপাড়া সড়কের মালের বাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবле পড়ে। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন এবং এতে অত্যন্ত মর্মাহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com