শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ঘুস নেন দুই ঠিকাদারের থেকে, রেট বেশি দেখে কাজ দেন ইইডি প্রকৌশলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View
3

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের সাবেক সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের ঘুস নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বাড্ডার রহিমুল্লাহ মোল্লা মাদরাসার উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্লাস ওয়ান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, পরবর্তীতে অন্য এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও বেশি ঘুস নিয়ে আগের দরপত্র বাতিল করে নতুন করে প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদিও অভিযুক্ত মনিরুজ্জামান নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং অসুস্থতার দোহাই দিয়ে তদন্ত কমিটির তলব এড়িয়ে চলছেন। অধিদপ্তরের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকা এই প্রকৌশলীকে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হলেও, তিনি তা কার্যকর না করে পুনরায় ঢাকায় পদায়নের জন্য তদবির চালাচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com