নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Reporter Name
Update Time :
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
৩
Time View
নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ইমাম হাছাইন পিন্টু নাটোরনাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার চৌমহন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—বড়াইগ্রামের চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তাঁর স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে চৌমহন এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা...
8
ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের বড়াইগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার চৌমহন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বড়াইগ্রামের চৌমহন এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তাঁর স্ত্রী মোছা. হাসনা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে চৌমহন এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।