বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত কর্মস্থল থেকে উধাও চিলমারী বন্দর কর্মকর্তা! নাটোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ ঠিক করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার দেশে সারের কোনো ঘাটতি নেই: মীর শাহে আলম ২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: আজাদ অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলে অগ্রাধিকার স্কুল ফিডিং ৬৫ হাজার গ্রামে শুরু হচ্ছে: ববি হাজ্জাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুন্দরগঞ্জে সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
42

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

সুন্দরগঞ্জ সদর কোরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আয়োজিত এই স্মরণসভায় বক্তারা মরহুমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাদের বিভিন্ন দিক আলোকপাত করেন। তারা সাধারণ মানুষের অধিকার আদায় ও কল্যাণে মাওলানা আব্দুল আজিজের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বক্তারা আরও জানান, জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে রাজনৈতিক হয়রানি ও কারাবরণের শিকার হয়েছেন এই নেতা। বিগত সরকারের আমলেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার ফলে তাকে দীর্ঘসময় পরিবার থেকে দূরে থাকতে হয়েছিল। এত প্রতিকূলতার মাঝেও তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে গেছেন।

স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি শাহীন আলম, পৌর সভাপতি সুরুজ মিয়া, পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন সজিব এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

আলোচনা শেষে মাওলানা আব্দুল আজিজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো এমদাদুল হক। মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com