বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি তদন্তের আগে রায় নয়, রংপুরের চার প্রাণের হ/ত্যার সত্য চাই স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস রামগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা! নাটোরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

রামগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় ১১৫ বছরের বৃদ্ধ বাবা ও ৯০ বছরের মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View
24

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় ১১৫ বছর বয়সী বৃদ্ধ বাবা ও ৯০ বছর বয়সী মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। গত তিন দিন ধরে অনাহারে-অর্ধাহারে খোলা আকাশের নিচে কিংবা ছেলেদের ঘরের বারান্দায় দিন কাটাচ্ছেন এই অসহায় বৃদ্ধ দম্পতি।

রোববার (২৬ আগস্ট) চাঞ্চল্যকর এই অমানবিক ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে। ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি হলেন ওই এলাকার আতর মিয়া (১১৫) ও শামসুন্নাহার (৯০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হলেও প্রতিষ্ঠিত তিন ছেলে ইব্রাহিম (৫০), রহিম (৪৫) ও তছলিম (৪১) দীর্ঘদিন ধরে মা-বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। মা-বাবা সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানালে ছেলেরা তাদের ঘর থেকে বের করে দেন। এরপর উপায় না পেয়ে বৃদ্ধ দম্পতি গত আট মাস ধরে বড় মেয়ে লাকি বেগমের (৫৫) বাড়িতে আশ্রয় নেন। গত ২৩ আগস্ট তারা নিজ বাড়িতে ফিরে এলেও ছেলেরা তাদের ঘরে উঠতে বাধা দেয় এবং বারান্দার বৈঠকখানায় থাকতে বাধ্য করে। বিগত তিন দিন ধরে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন তারা।

অভিযোগের বিষয়ে বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান, মা-বাবা কোনো দিন তাদের কোনো সাহায্য করেননি এবং সবসময় বোনদের পক্ষেই ছিলেন। সম্পত্তি তাদের নামে লিখে না দেওয়ায় তাদের ঘরে জায়গা দেওয়া হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com