বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল ১৭ বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান

নাটোরে সার বিতরণে অনিয়ম: বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
20

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের লালপুর উপজেলায় সার বিতরণে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযانকালে চংধুপইল ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আকাশ এন্টারপ্রাইজ’-এ সারের ডিস্ট্রিবিউশনে অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের অধিকার সুরক্ষা এবং সারের বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট কিংবা অনিয়ম রোধে লালপুর উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com