বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল ১৭ বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলি, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ Time View
4

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ মোবারক ওরফে ‘গলাকাটা মোবারক’ নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের প্রধান সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার কাঞ্চননগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঞ্চননগর এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ মোবারককে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবারককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোবারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com